রংপুরের পীরগাছায় মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার কান্দি ইউনিয়নের কান্দিরহাট সাধারণ পাঠাগারের উদ্যোগে স্থানীয় কাচারী মাঠে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা শাখার নব নির্বাচিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মামুন মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের পীরগাছা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জালাল, কান্দি ইউনিয়ন শাখার আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম খান, আব্দুস ছালাম আজাদ জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান আ. হক। কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কান্দিরহাট সাধারণ পাঠাগারের সভাপতি আ. কাদের মণ্ডল সুজার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাঠাগারের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সুভাষ চন্দ্র, সৈয়দ আলী প্রমুখ। এ সময় পাঠাগারের উদ্যোগে ৩ জন শ্রেষ্ঠ পাঠকের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
