টপ মডেলে সেরা নওশীন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২০:০২
চ্যানেল আই টপ মডেল হয়েছেন নওশীন। প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ হয়েছেন যথাক্রমে আশা ও তানিয়া। পুরস্কার হিসেবে তারা পেয়েছেন টপ মডেল পাঁচ লক্ষ টাকা, প্রথম রানার আপ তিন লক্ষ টাকা এবং দ্বিতীয় রানার আপ দুই লক্ষ টাকা। তাদের হাতে পুরস্কার তুলে দেন নোবেল, তানিয়া আহমেদ, কানিজ আলমাস খান, ফরিদুর রেজা সাগরসহ আরও অনেকে। গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে চ্যানেল আই টপ মডেলের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি চ্যানেল আই ৭টা ৩৫ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করে। গ্র্যান্ড ফিনালের অতিথি বিচারক হিসেবে ছিলেন শাইখ সিরাজ ও বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। গত বছর টপ মডেল হয়েছিলেন হাসিন রওশন জাহান।