জন্মদিন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২০:০৩
মুনমুন আহমেদ :এ দেশের কত্থক ঘরানার নৃত্যে নতুন এক আঙ্গিক তৈরি করেছেন নৃত্য শিল্পী মুনমুন আহমেদ। শৈশব থেকেই নাচের প্রতি ছিল তার আগ্রহ। এখন নাচকে ঘিরেই ক্যারিয়ার সাজিয়েছেন। বুলবুল ললিতকলা একাডেমীতে শিক্ষকতাসহ নিজের নৃত্য প্রতিষ্ঠানে নাচ শেখাচ্ছেন দীর্ঘ কয়েক বছর ধরে। সরকারি ও বেসরকারি উদ্যোগে পারফর্ম করেছেন বিশ্বের বেশ ক’টি দেশে। ক্যারিয়ারের এ পর্যায়ে অভিনেত্রী হিসেবেও সমান যশ-খ্যাতি নিয়ে বিদ্যমান গুণী এই শিল্পীর জন্মদিনে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।