লাইভে কিরণ চন্দ্র রায়

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২০:০৪
ফোক শিল্পী কিরণ চন্দ্র রায় আসছেন ফোনোলাইভ স্টুডিও কনসার্টে। দিগন্ত টেলিভিশনের সাপ্তাহিক ফোনোলাইভ মিউজিক্যাল কনসার্ট ‘দিগন্ত মিউজিক আওয়ার’-এ তিনি অতিথি হয়ে আসছেন। আজ রাত ১১টা ১৫ মিনিটে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠানটি। এটি উপস্থাপনা করবেন মডেল-অভিনেতা আলিফ। শিল্পী কিরণ চন্দ্র রায় দিগন্তের স্টুডিওতে উপস্থিত থেকে ফোনে দর্শকদের সাথে সরাসরি কথা বলবেন, দর্শকদের অনুরোধে গান পরিবেশন করবেন এবং শেয়ার করবেন তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের নানা কথা। অনুষ্ঠানটি প্রযোজনা করছে¬ন বদিউর রহমান সোহেল।