সংবাদ কণিকা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২০:৩৩
বিক্ষোভ চলছেই ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত বাসে এক মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে হাজার হাজার নারী-পুরুষের প্রচণ্ড বিক্ষোভ চলছেই। মঙ্গলবার এনডিটিভি, দ্য হিন্দু ও বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়। গণধর্ষণের ঘটনার প্রতিবাদে কয়েকদিন ধরেই রাজধানী নয়াদিল্লিসহ কলকাতা, গুয়াহাটি, লক্ষেৗ, হায়দরাবাদ, বেঙ্গালুরু ও কানপুরের মতো বড় বড় শহরে বিক্ষোভ চলছে। তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হচ্ছে। -রয়টার্স মন্ত্রীর বাড়িতে ৪০ কেজি সোনা-রূপা ভারতের কর্নাটক রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পার বাসভবন ও বাণিজ্যিক কার্যালয় থেকে বিপুল পরিমাণ অর্থ, স্বর্ণ ও রূপা উদ্ধার করেছে ভারতের দুর্নীতি দমন সংস্থা। উদ্ধারকৃত সম্পদের মধ্যে নগদ ১০ লাখ ৯০ হাজার রুপি, ১ দশমিক ৯ কেজি স্বর্ণ ও ৩৭ কেজি রূপা রয়েছে বলে গত মঙ্গলবার জানিয়েছে ভারতের এনডিটিভি। কে এস ঈশ্বরাপ্পার দুটি বাসভবন, তার মালিকানাধীন দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি বাণিজ্যিক কার্যালয়সহ আটটি ভবনে তল্লাশি চালিয়ে এসব সম্পদ উদ্ধার করা হয়।-রয়টার্স নিখোঁজ শিক্ষার্থীরা উদ্ধার টোকিওর কাছে নৌ-দুর্ঘটনায় নিখোঁজ ১৫ শিক্ষার্থীর সকলকে উদ্ধার করা হয়েছে। জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে ও বার্তা সংস্থা জিজি প্রেস পুলিশ ও স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার এ কথা জানায়। জাপানের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থীর একটি গ্রুপ যৌথ অনুশীলন সেশনে অংশ নেয়। এ সময় তাদের বহন করা ডিঙ্গি নৌকা উল্টে গেলে তারা কনকনে ঠাণ্ডা পানিতে পড়ে যায়। খবরে আরো বলা হয়, এ সময় দ্রুত ৩৫জনকে উদ্ধার করা গেলেও ১৫জন নিখোঁজ হয়ে যায়।-এএফপি ইউক্রেনে কপ্টার বিধ্বস্ত, নিহত ৫ ইউক্রেনের মধ্যাঞ্চলীয় কিরোভোগ্রাদ প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার কিরোভোগ্রাদের ওলেকজান্দ্রিয়া শহরের একটি বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। সরকারি সূত্র জানিয়েছে, বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই এমআই-৮ হেলিকপ্টার মাটিতে আছড়ে পড়ে। এতে তিন ক্রু এবং দুই প্রকৌশলী ঘটনাস্থলেই নিহত হন। -বিবিসি