রহিমা ফুড কর্পোরেশনের ১০% লভ্যাংশ ঘোষণা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২০:৩৭
রহিমা ফুড কর্পোরেশনের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার রূপসী এলাকায় অবস্থিত রহিমা ফুড কর্পোরেশন ফ্যাক্টরী প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শোয়াইব রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালক হাসান মুরাদ ও কোম্পানির সেক্রেটারি শহিদুর রহমানসহ শেয়ারহোল্ডাররা। ব্যবস্থাপনা পরিচালক শোয়াইব রিয়াদ কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ প্রদানের ঘোষণা দেন। সভায় শেয়ার হোল্ডাররা কোম্পানি নিয়ে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।- প্রেস বিজ্ঞপ্তি