পাকস্থলীতে সমস্যা হওয়ায় আবুধাবিতেও ফিরতে পারছেন না সাবেক এক নম্বর টেনিস তারকা রাফায়েল নাদাল। গত ছয় মাস ধরে তিনি হাঁটুর ইনজুরিতে ভুগছেন। সুস্থ হয়ে উঠেছিলেন। অপেক্ষা ছিল দ্রুতই টেনিস কোর্টে ফিরবেন, কিন্তু তা হলো না। গত মঙ্গলবার নাদাল টুইটার ও ফেইসবুকে জানান এমনটি।
বর্তমানে ২৬ বছর বয়সী এই স্প্যানিশ গত জুনে উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে বিদায় নেয়ার পর আর খেলতে পারেননি। আগামী ৩১ ডিসেম্বর দোহায় ছয়জন খেলোয়াড়ের প্রীতি ম্যাচ রয়েছে। সেখানে তার খেলার সম্ভাবনা ছিল। কিন্তু ফেরা হলো না। সাত ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদাল লিখেছেন, ‘আমি সত্যিই দুঃখিত। কিন্তু আমি এই বছর আবুধাবিতে লড়তে পারবো না। ’
