বাংলাদেশের এক সময়ের সাবেক তারকা ফুটবলারদের আসর বসতে যাচ্ছে বরিশালে। আজ টুর্নামেন্টে শুরু হবে। নাম দেয়া হয়েছে গজনবী মাষ্টার্স ফুটবল টুর্নামেন্ট। এক সময়ের খ্যাতনামা এই ফুটবলারের প্রতিশ্রদ্ধা জানিয়ে এই আয়োজন। আট দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। ঢাকা সোনালী অতীত ক্লাবের উদ্যোগে টুর্নামেন্টের আয়োজন করেছে বরিশাল সোনালী অতীত ক্লাব।
অংশগ্রহণকারি দলগুলো হচ্ছে :
নারায়নগঞ্জ, চাঁদপুর, ঢাকা, মানিকগঞ্জ, রাজশাহি, খুলনা, ঈশ্বরদী, বরিশাল সোনালী অতীত ক্লাব। আট দলকে দুই গ্রুপে ভাগ করে খেলা হবে। বরিশাল জেলা স্টেডিয়ামে ফাইনাল শনিবার।
টুর্নামেন্ট নিয়ে গতকাল ঢাকা সোনালী অতীত ক্লাব মতিঝিলস্থ নিজেদের কক্ষে সংবাদ সম্মেলন করে বিভিন্ন তথ্য দেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোঃ সুলতান, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য আমিরুল ইসলাম সুরুজ, হাসানুজ্জামান খান বাবলু এবং ঢাকা সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোঃ আসলাম।
সংবাদ সম্মেলনে এসেছিলেন বিশ্বকাপ ফুটবল খেলা দেশ স্লুভেনিয়ান নাগরিক মার্কোবেটিক। তিনি বাংলাদেশের সাবেক ফুটবলারদের সম্পর্কে জানার জন্য এ টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত হয়েছেন। খেলবেন ৪০ এবং ৫০ ঊর্ধ্ব বয়সের খেলোয়াড়রা।
