আইএফআইস ব্যাংক জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশীপে বিকেএসপি শ্যূটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। ৪টি স্বর্ণ, ১রৌপ্য এবং ৪টি ব্রোঞ্জ পদক পেয়েছে বিকেএসপি। আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশন ২টি স্বর্ণ, ৪টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ পেয়ে রানার্সআপ হয়েছে। মোট ১০টি ইভেন্টের প্রতিযোগিতায় দেশের ৪২টি রাইফেল ও শ্যূটিং ক্লাবের ১২০জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে।
গতকাল পুরস্কার বিতরণ করেন ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব নুর মোহাম্মদ পুরস্কার বিতরণ করেন। উপস্থিত ছিলেন শ্যূটিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল কে এম মমিনুর রহমানসহ অন্যান্য কর্মকর্তরা।
