নবীনগরে আওয়ামী লীগ নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার এক

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫০
কমিটি গঠনকে কেন্দ্র করে হামলা সংঘর্ষের ঘটনায় উপজেলার লাউর ফতেহপুর গ্রামের আওয়ামী লীগ নেতা জাকির হোসেনকে প্রধান আসামী করে গত মঙ্গলবার রাতে ১৪ জনের বিরুদ্ধে নবীনগর থানায় একটি মামলা হয়েছে। হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ এনে ঐ ইউনিয়নের মুক্তিযোদ্ধা হবিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় জামাল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযুক্ত জাকির হোসেন বলেন, এসব ঘটনার সাথে আমি যুক্ত নই, একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।