রাজনৈতিক দলের নিবন্ধনের জন্যে কতিপয় শর্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন দায়ের করা হয়েছে। হাইকোর্ট গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সংশ্লিষ্ট বিধানগুলো কেন সংবিধান বহির্ভূত ও অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুলজারি করেছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গতকাল বুধবার এবং বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ গত ১২ ডিসেম্বর পৃথক পৃথক এ আদেশ দেন।
বিএনপির বহিষ্কৃত নেতা ব্যারিস্টার নাজমুল হুদাসহ সাতজন এবং ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সফিউদ্দিন আহমেদ মনি পৃথক এ রিট আবেদন করেন।
শুনানি শেষে হাইকোর্ট আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেন।
