গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির তিন নেতার জামিন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৭
অবরোধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের পৃথক মামলায় চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক সাহাদত হোসেন ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে জামিন দিয়েছে হাইকোর্ট। এছাড়া একই অভিযোগে দায়ের করা অপর এক মামলায় বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমানকে গ্রেফতার বা হয়রানি না করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ পৃথক জামিন আবেদনের শুনানি শেষে গতকাল বুধবার এই আদেশ দেয়।