‘পহেলা জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে নতুন বই’

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৮
এবারও পহেলা জানুয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত বাংলা ও ইংরেজি ভার্সনের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিবে। এনসিটিবি’র নতুন কারিকুলামে তৈরি ২০১৩ শিক্ষাবর্ষের প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল ও দাখিল ভোকেশনাল এবং এসএসসি ভোকেশনাল সকল স্তরের পাঠ্যপুস্তক ইতিমধ্যে দেশের জেলা-উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। এ প্রসঙ্গে এনসিটিবি’র চেয়ারম্যান অধ্যাপক মো. মোস্তফা কামালউদ্দিন জানান, ইতিমধ্যে বাংলা ও ইংরেজি ভার্সনের প্রাইমারি স্তরের এবং মাধ্যমিক স্তরের বই ও উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে।