বৃহস্পতিবার
রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট: আন্তর্জাতিক শ্রম অভিবাসনের গতি ও প্রকৃতি ২০১২: অর্জন এবং চ্যালেঞ্জ শীর্ষক প্রতিবেদন প্রকাশের জন্য সংবাদ সম্মেলন, বিকাল ৩টা জাতীয় প্রেসক্লাব।
জাতীয় কৃষক জোট: জোটের প্রতিনিধি সম্মেলন, সকাল ১১টা, শহীদ কর্নেল তাহের মিলনায়তন।
বাংলাদেশ স্ট্যাটিসটিক্যাল এসোসিয়েশন: আন্তর্জাতিক স্ট্যাটিসটিক্যাল সম্মেলন, সকাল ১০টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন।
নাগরিক সংহতি: এফএম রেডিওতে বাংলাভাষার বিকৃত উচ্চারণ বন্ধের দাবিতে নাগরিক সমাবেশ, সকাল ১১টা, জাতীয় যাদুঘর।
বিজনেস এশিয়া: ‘হ্যান্ড্রেড মোস্ট পাওয়ার ফুল ওমেন ইন বিজনেস’ শীর্ষক বইয়ের প্রকাশনা উত্সব, সন্ধ্যা ৬টা, রূপসী বাংলা হোটেল।
সিটিজেন রাইটস মুভমেন্ট: বিজিএমইএ ভবন অপসারণের দাবিতে নাগরিক সমাবেশ, সকাল সাড়ে ১০টা, বিজিএমএইএ ভবনের সামনে।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন: গার্মেন্টস শ্রমিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন, সকাল সাড়ে ১১টা, জাতীয় প্রেসক্লাব।
