শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে ২৫ ডিসেম্বর খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান বড়দিন পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় খ্রিস্টভক্তরা উপজেলার বারোমারী সাধুলিওর ধর্মপল্লীর গীর্জায় প্রার্থনা, খ্রিস্টযোগ ও লটারীর অয়োজন করা হয়। এর আগে ২৪ ডিসেম্বর মধ্যরাতে খ্রিস্টযোগের মাধ্যমে বড়দিনের সূচনা করা হয়। মঙ্গলবার সকালে দু’দফায় যীশু খ্রিস্টের নামে খ্রিস্টযোগ উত্সর্গ করেন পালপুরোহিত রেভারেন্ট ফাদার নিকোলাস চিসিম ও ব্রাদার তিতুস মৃ। পরে খ্রিস্টভক্তরা বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে ধর্মপল্লী চত্বরে এক লটারীর আয়োজন করে।
