কুয়াশার কারফিউ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২০:১৪
কুয়াশার কারফিউ ঠেলে তুমুল শীতসন্ধ্যায় মাথার ভেতরে ঢুকে পড়ে সশব্দ ট্রেন কু-ঝিক-ঝিক নৃত্যে খুন করে ঐতিহাসিক দিন; মুহূর্তমাত্র অপেক্ষা, এরপর পালিয়ে যায় দলছুট ভাবনা দূরে ওড়ে স্মৃতির রুমাল চন্দ্রালোকিত সবুজ সংকেত জড়ো হয় ক্লান্ত চোখে সম্ভাবনার নশ্বর আকাশ পাড়ি দিয়ে জন্মান্ধ পথিক প্রথাগত ইস্টিশনে ঝরায় স্বপ্নের প্রবাহ ভেঙে ভেঙে দ্বিধাগ্রস্ত সমকাল সিঁড়ি শীতসন্ধ্যার জানালায় স্বপ্ন দেখে কুয়াশা ও ট্রেন ব্যক্তিগত ভ্রমণে ঝুলে থাকে কালোত্তীর্ণ চাঁদ আর নূপুর মুদ্রায় ভেসে যেতে যেতে, পৃথিবীর ঘূর্ণির ভেতর জমা হতে থাকে সহস্র অন্ধকার!