অসম্ভব এক সত্যের ডগায় স্বর্গের প্রলোভন ঘনিষ্ট এক চুমুর আড়ালে সমন্বয়ের রাত আলোর নকশায় আঁকা কৈফিয়তের নিথর কৌশল। তুমি আর আমি ছাড়া এ ঘরে কেউ নেই আয়নার আড়ালে ঘোড়দৌড়ের মহড়া শাড়ির আড়ালে ঝুঁকিপূর্ণ জাদুঘর।