মেঘের চোখ থেকে খসে পড়ে কষ্টের ছায়া;
শরীর থেকে বুঝে নেয় পোশাকের হিসাব—
পোশাক বদলানো ছায়ার বুকে আগুনের নিঃশ্বাস!
কুয়াশার আঙিনায় পুড়ে যায় একমুঠো সাদাপৃষ্ঠা
যেখানে লেখা হতো রংধনুর কথা; এভাবেই
সমুদ্র থেকে উঠে আসা উত্কণ্ঠিত সময়
স্নান করে ডোবার পানিতে—জন্ম-মৃত্যু ধূসরের ছায়া;
বৃক্ষের চোখ থেকে নয়, মেঘের চোখ থেকে
খসে পড়ে কষ্টের ছায়া;
