সাতক্ষীরায় গ্রামীণ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে মাশরুম চাষ বিষয়ে তিনদিনব্যাপী এক প্রশক্ষিণ কর্মশালা বুধবার সদর উপজেলার ভালুকা চাঁদপুর আফাজউদ্দীন মেমোরিয়াল স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে শুরু হয়েছে। এডুকেশন ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ঢাকা, এই প্রশক্ষিণ কর্মশালার আয়োজক। সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আ,ন,ম, আহম্মাদ আলী প্রধান অতিথি থেকে তিনদিনের এই প্রশক্ষিণ কর্মশালার উদ্বোধন করেন।
