ঈশ্বরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২১:১৬
ময়মনসিংহে মনসুরা আক্তার লাভলী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ এলাকার একটি বাসা থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ঈশ্বরগঞ্জের নব্বিয়ার বাজার এলাকার মনসুর আলীর কন্যা মনসুরা আক্তার লাভলী। কেন্দুয়া উপজেলার নানার বাড়ি রায়পুর গ্রামে থাকতেন। লাভলীর মা মারা যাওয়ার পর তার বাবা আবার বিয়ে করেন। একটি বেসরকারি সংস্থায় চাকরি করার সুবাদে ওই স্ত্রীকে নিয়েই কেন্দুয়া উপজেলার শান্তিবাগ এলাকায় ভাড়া বাসায় থাকেন মনসুর আলী। প্রতিবেশীরা জানান, লাভলী এখানে প্রায়ই আসা-যাওয়া করতো। আর এ বিষয়টি মেনে নিতে পারছিলো না সত্ মা শাম্মী আক্তার। এনিয়ে গত কয়েকদিন ধরেই তাদের মধ্যে ঝগড়া-বিবাধ চলে আসছিল। গত বুধবার সন্ধ্যায় ওই বাসার তিনতলার ছাদের সিঁড়ি ঘরের একটি রডে ওড়না পেঁচানো অবস্থায় লাভলীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। কেন্দুয়া থানার উপ-পরিদর্শক মো. সাখাওয়াত্ হোসেন জানান, ঘটনাটি রহস্যজনক হওয়ায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।