গোপালপুরে ব্রিজের পাটাতন ভেঙ্গে যানচলাচল বন্ধ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২১:২০
গোপালপুর উপজেলার ডুবাইল-কালিবাড়ি সড়কের সূতি কাঙ্গালদাস ব্রীজের পাটাতন ভেঙ্গে পড়ায় এক সপ্তাহ ধরে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে। এলাকাবাসী জানান, ১৯৯৫ সালে এলজিইডি ৩০ লাখ টাকা ব্যয়ে ব্রীজটি নির্মাণ করে। এ সড়কে ঘাটাইল উপজেলার পাকুটিয়া হতে গোপালপুর উপজেলার সূতি কালিবাড়ি পর্যন্ত শত শত লেগুন, ইজিবাইক, টেম্পো, ভটভটি এবং মালবাহী ট্রাক চলাচল করে।