জমে উঠেছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০১২-২০১৪ সালের দ্বি-বার্ষিক নির্বাচন। ১৫ জানুয়ারী দ্বি-বার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনী বোর্ড সূত্রে জানা যায়, সাধারণ সদস্য গ্রুপ থেকে পরিচালক পদে দু’টি প্যানেলে ২৫জন এবং সহযোগী গ্রুপ সদস্য থেকে দুটি প্যানেলে ১২সহ মোট ৩৭ জন প্রার্থী এ নির্বাচনে লড়ছেন। দ্বি-বার্ষিক এ নির্বাচনে পরিচালক পদে চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট সমর্থিত একটি প্যানেলে এবং এর প্রতিদ্বন্দ্বী হিসেবে শহরের বিশিষ্ট ব্যবসায়ী কমরুজ্জামান দারার নেতৃত্বে অন্য আরেকটি প্যানেল লড়ছেন।
নূরুল হুদা মুকুট সমর্থিত প্যানেলে সাধারণ সদস্য গ্রুপ থেকে নির্বাচন করছেন, চেম্বার অব কমার্সের বর্তমান সহ-সভাপতি সজীব রঞ্জন দাস, নুরুল হক, আলহাজ্ব শাহ্ আলম, রথীন্দ্রনাথ মিন্টু, নূরুল ইসলাম, মো. খসরুল আলম, সুশান্ত রায়, রাখাব উদ্দিন, ইশতিয়াক আহমেদ শামীম, সিরাজুর রহমান, ইসলাম উদ্দিন রনি, তৈয়বুর রহমান ও ফজলুর রহমান। সহযোগী সদস্য গ্রুপ থেকে পরিচালক পদে নির্বাচন করছেন মো. শাহ্জাহান, মোস্তাক আহমেদ, খন্দকার মনজুর আহমেদ, রবিউল ইসলাম, মো. কবিরুজ্জামান ও আবুল মনসুর শওকত।
কমরুজ্জামান দারার সমর্থিত প্যানেলে সাধারণ সদস্য গ্রুপ থেকে নির্বাচন করছেন, করুণা সিন্ধু চৌধুরী বাবুল, মো. শাসছুল হক, বিজন সেন রায়, নূরুল হক আফিন্দি, অনিমেষ পাল ভানু, আহমেদ পারভেজ সামী, মৃদুল কান্তি রায়, আবু সুফিয়ান, আলী হায়দার, মোকাররব হোসেন, তারিক মিয়া। সহযোগী সদস্য গ্রুপ থেকে পরিচালক পদে নির্বাচন করছেন কমরুজ্জামান দারা, সুব্রত বসু, আবুল মহসিন মাহবুব, রাশিদ মিয়া, মিলন কান্তি দে ও নজরুল ইসলাম।
