গাইবান্ধায় নৈশপ্রহরী খুনের ঘটনায় আটক ২

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২১:২০
গাইবান্ধা শহরের পূবালী ব্যাংকে ডাকাতির চেষ্টা এবং নৈশ প্রহরী সাদেকুল ইসলাম (৩৫) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ মঙ্গলবার ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে: ব্যাংক ভবন মালিকের বড় ছেলে জোবাইদুল ইসলাম আরিফ ও তার সহযোগী ওয়ার্কশপ কর্মচারী শহিদুল ইসলাম শেখ। শহিদুল ইসলামের বাড়ি জেলার সাদুল্লাপুর উপজেলার ভগবানপুর গ্রামে। তাকে পলাশবাড়ি উপজেলার ঢোলভাঙ্গা বাজারের একটি ওয়ার্কশপ থেকে মঙ্গলবার রাতে পুলিশ আটক করে। আদালত থেকে পুলিশ আরিফকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে। অন্যদিকে শহিদুলকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।