গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার ট্রফি ওঠে তাদেরই হাতে। ইতিহাস গড়া সেই জয়ের পর এবারের মৌসুমে ম্যানচেস্টার সিটির মাঠের নৈপুণ্যে গতবারের ছাপ নেই বললেই চলে। পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে তাদের ব্যবধান এখন সাত। শিরোপা ধরে রাখা প্রায় অসম্ভবই ধরে নিয়েছে ফুটবল বোদ্ধারা। দলের দুর্দশার জন্য সিটি দলের কোচ রবার্তো মানচিনি কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন আক্রমণভাগের খেলোয়াড়দের।
স্টেডিয়াম অব লাইট স্টেডিয়ামে দুর্বল দল স্যান্ডারল্যান্ডের বিপক্ষে হারের পর কোচ মানচিনি বলেন, ‘দলের স্ট্রাইকাররা গোল পাচ্ছে না, এই ব্যাপারটা একেবারেই মেনে নেয়া যায় না। আমাদের দলে এখন এটাই মূল সমস্যা।’
তিনি আরো বলেন, ‘ম্যাচে আমাদের আক্রমণভাগের দুর্বলতা আরো স্পষ্ট হয়ে উঠেছে। যখন ম্যাচে আপনি গোলের দেখা পাবেন না তখন হারা ছাড়া আপনার সামনে আর কোন রাস্তা খোলা থাকবে না। গত মৌসুমে আমরা প্রতিটি ম্যাচেই এক থেকে তিনটি করে গোল করতাম। এবারো আমরা গোলের সুযোগ সৃষ্টি করতে পারছি। শুধু জালে বল গড়ানোর সক্ষমতা দেখাতে ব্যর্থ হচ্ছেন খেলোয়াড়রা।’
ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে ১৯ ম্যাচে ৩৪টি গোল করেছে কোচ রবার্তো মানচিনির দল। আর তাদের প্রতিবেশি ম্যানচেস্টার ইউনাইটেড গোল সংখ্যার দিক থেকে তাদের চেয়ে ১৪ গোল এগিয়ে।
তবে এখনই রেড ডেভিলদের কাছে হার মানতে নারাজ এই ইতালিয়ান কোচ। তিনি বলেন, ‘ম্যান ইউ আমাদের থেকে বেশি গোল করতে পারে। তবে, গোল হজমের ক্ষেত্রেও তারা আমাদের থেকে এগিয়ে। তাই, এখন আমরা চাইলেই এখনো শিরোপার দৌঁড়ে ফিরে আসতে পারি। মৌসুমে এখনো অনেকটা সময় বাকি। শিরোপা জয়ের জন্য আমাদের নিজেদের মধ্যে বেশ কিছু পরিবর্তন আনতে হবে।’
টেস্টে এক পঞ্জিকাবর্ষে অস্ট্রেলিয়ার কোন ব্যাটসম্যানের সর্বাধিক রান
মাইকেল ক্লার্ক-১১ ম্যাচ- ১৮ ইনিংস-১৫৯৫ রান - ২০১২ সাল
রিকি পন্টিং-১৫ ম্যাচ-২৮ ইনিংস-১৫৪৪ রান - ২০০৫ সাল
রিকি পন্টিং-১১ ম্যাচ-১৮ ইনিংস-১৫০৩ রান- ২০০৩ সাল
জাস্টিন ল্যাঙ্গার- ১৪ ম্যাচ-২৭ ইনিংস-১৪৮১ রান- ২০০৪ সাল
টেস্টে এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক রান
মোহাম্মদ ইউসুফ (পাকিস্তান)-১১ ম্যাচ-১৯ ইনিংস-১৭৮৮ রান- ২০০৬ সাল
ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ)- ১১ ম্যাচ-১৯ ইনিংস-১৭১০ রান-১৯৭৬ সাল
গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা)-১৫ ম্যাচ-২৫ ইনিংস-১৬৫৬ রান-২০০৮ সাল
মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া)- ১১ ম্যাচ-১৮ ইনিংস-১৫৯৫ রান-২০১২ সাল
শচীন টেন্ডুলকার (ভারত)- ১৪ ম্যাচ-২৩ ইনিংস- ১৫৬২ রান-২০১০ সাল।
