ইয়ং টাইগার অনূর্ধ্ব ১৪ ক্রিকেট লিগ

বান্দরবান জেলা দল জয়ী

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২১:৫৯
নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ইয়ং টাইগার অনুর্ধ্ব ১৪ ক্রিকেট লিগ চট্টগ্রাম অঞ্চলের তৃতীয় দিনের খেলায় বান্দরবান জেলা দল ৫ উইকেটে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলকে পরাজিত করে। বান্দরবানের এটি দ্বিতীয় জয়। আজ শুক্রবার চট্টগ্রাম ও কক্সবাজার জেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।