শেষের দিকে এসে ওশেন শীপ বিল্ডার্স ফুটবল লিগের শিরোপা লড়াই এখন বেশ জমে উঠেছে। গতকাল বৃহস্পতিবার মোহামেডান ব্লুজ ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে শেষ হওয়ায় লিগের এমন আমেজ সৃষ্টি হয়। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডানের পক্ষে টনি এবং মুক্তিযোদ্ধার পক্ষে জাহেদ গোল করেন।
