রাঙ্গামাটি জেলা আঞ্চলিক মহিলা ফুটবল

রাঙ্গামাটি জেলা দল চ্যাম্পিয়ন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:০০
রাঙ্গামাটি জেলা আঞ্চলিক মহিলা ফুটবল টুর্নামেন্টে রাঙ্গামাটি জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৩-০ গোলে খাগড়াছড়ি জেলা দলকে পরাজিত করে। উভয়পক্ষের আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে খেলায় উত্তেজনা বাড়িয়ে দেয়। পরে রাঙ্গামাটি জেলা দল সংঘবদ্ধ আক্রমণের মাধ্যমে প্রথমার্ধেই এক গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে রাঙ্গামাটি জেলা দল আরো দুই গোল করে ।