ছেলে সন্তানের মা হলেন বিশ্বখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী শাকিরা। প্রেমিক জেরার্ড পিকে এবং শাকিরা দম্পতির এটি প্রথম সন্তান। সংবাদটি জেরার্ড পিকে তার টুইটারের মাধ্যমে সবাইকে জানান। টুইটারে তিনি লিখেন, ‘আমাদের সন্তান এখন আমাদের কাছে, আমরা খুবই খুশি, সবাইকে শুভেচ্ছা দেওয়ার জন্য ধন্যবাদ’। গত বৃহস্পতিবার শাকিরা-পিকের এই সন্তান জন্ম নেয়। এখনো সন্তানের নাম রাখা হয়নি। শাকিরা আগামী এক বছর কোনো ধরনের স্টেজ শোতে অংশ নিবেন না। তবে নিজের ঘরে বসেই গানের নিয়মিত চর্চা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। নতুন অ্যালবামের কাজও গুছিয়ে নেবেন বলে জানা যায়।
উল্লেখ্য, ‘হিপস ডেন্ট লাই’খ্যাত কণ্ঠশিল্পী শাকিরা ও স্প্যানিশ খেলোয়াড় জেরার্ড পিকের প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। একাধিকবার বিয়ের সিদ্ধান্ত নিয়েও তারা এখনও বিয়ে করেননি। তবে এর আগেই নিজেদের সংসারকে আরও মজবুত সন্তান গ্রহণ করেছেন।
