ফো কা স

একই দিনে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২০:১৮
একই দিনে দুই সাহিত্যিক সৈয়দ শামসুল হক ও রাবেয়া খাতুনের জন্মদিন। সকাল থেকে দুই সাহিত্যিকের বাসায় ভক্ত-অনুরাগীরা ভিড় জমান এবং ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। তাই তাদের শুভেচ্ছা জানাতে ভক্ত আর বন্ধুকূলের ভিড়ও থাকে প্রচুর। বয়সের ফারাক থাকলেও একই দিনের জন্মগ্রহণ এই দুই কিংবদন্তিকে ঘিরে অনুষ্ঠিত হয় এক অনন্য আয়োজন। সেই সময়েরই এক মুহূর্তে পরস্পরের মুখে কেক বিনিময়। এ সময় রাবেয়া খাতুনের বড় ছেলে ফরিদুর রেজা সাগর, মেয়ে কেকা ফেরদৌসী, ফারহানা কাকলী, জামাতা মুকিত মজুমদার বাবু ও জহির উদ্দিন মাহমুদ মামুন, পুত্রবধু কণা রেজাসহ পরিবারের ঘনিষ্টজন উপস্থিত ছিলেন।