মহাকাল নাট্য সম্প্রদায়ের চলতি প্রযোজনা গবেষণা নাট্য ‘শিখণ্ডী কথা’র ১২৬তম প্রদর্শনী আজ। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে এই নাটকটি।
আনন জামান রচিত ও রশীদ হারুন নির্দেশিত ‘শিখণ্ডী কথা’ বাংলাদেশে প্রথম হিজড়া সমাজের মানুষদের সুখ দুঃখ কথামালায় গাঁথা গবেষণা নাট্য।
নাটকটির প্রথম প্রদর্শনী হয় ২৫ সেপ্টেম্বর, ২০১২ সালে মহিলা সমিতি মঞ্চে। এ নাটকের শততম মঞ্চায়ন হয়েছে গত ২০১০ সালের ১২ মার্চ। মহাকাল নাকটির ভারতের ত্রিপুরা রাজ্যে ৩টি প্রদর্শনী এবং কলকাতায় ৩টি প্রদর্শনী করেছে। নাটকটির কুশীলব হলেন—মীর জাহিদ হাসান,
পলি বিশ্বাস, উত্পল চক্রবর্তী, উজ্জ্বল আচার্য্য, হাবিবুর রহমান, শিলা আকতার সুর, শিখা দাশ, আলমগীর হাসান, মো. শাহনেওয়াজ, সৈয়দ ফেরদৌস ইকরাম, কামরুজ্জামান সবুজ, সৈয়দ লুত্ফর রহমান, আনন জামান, বিথুন আহমেদ, শুদ্ধ হাসান, নাজমুল হাসান, আশু আশরাফ, নোমান শিকদার, আবুল কালাম আজাদ, ইকবাল চৌধুরী, বাহার সরকার, রাসেল আহমেদ, সামসুল আলম, নিভেল হাওলাদার, অন্তর সাহা।
