জন্মদিন

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২০:১৯
জুর ল্য :হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। ১৯৭২ সালের এই দিনে তিনি লন্ডনে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালে ‘দ্য টেইলর অব গ্লুকেস্টার’ ছবির মধ্য দিয়েই তিনি অভিনয় শুরু করেন। তারপর একে একে অর্ধশতাধিক ছবিতে অভিনয় করেন তিনি। তার অভিনীত অধিকাংশ ছবিই জনপ্রিয়তা পেয়েছে। অস্কার অ্যাওয়ার্ড, এমটিভি মুভি অ্যাওয়ার্ড, অ্যাম্পায়ার অ্যাওয়ার্ডসহ বেশ কিছু অ্যাওয়ার্ড রয়েছে তার ঝুলিতে। শুধু চলচ্চিত্রই নয়, তিনি থিয়েটারেও নিয়মিত অভিনয় করেন।