থার্টি ফার্স্ট নিয়ে শাফিনের ব্যস্ততার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২০:২০
প্রতিবছর থার্টি ফার্স্ট মানেই মাইলসের একাধিক শো। এবারেও এর ব্যাতিক্রম নেই। তাই থার্টিফার্স্টে ব্যস্ততা ছাড়াও নিজের কিছু নতুন ট্র্যাক রেকর্ডের জন্যও ব্যস্ত সময় কাটছেন মাইলস ভোকাল শাফিন আহমেদ। সম্প্রতি ১২.১২.১২ তারিখ নিয়ে সাম্প্রতিক ভাবনা নিয়ে একটি গান বেধেছেন যা খুব শিগগিরই আনরিলিজ ট্র্যাক হিসেবে এফএম স্টেশনে বাজবে। এ ছাড়া সর্বশেষ ইমপ্রেস অডিও থেকে শাফিন আহমেদ একটি ট্রিবিউট অ্যালবাম করার পর বেশ সাড়া পাচ্ছেন। এ কারণে শিল্পী তার পরবর্তী অ্যালবাম নিয়েও ভাবছেন। থার্টি ফার্স্টে মাইলস এবছর করছে দুটি স্টেজ শো বিকেলে আর্মি স্টেডিয়ামে একটি বিশেষ কনসার্টে থাকছেন তারা এরপর গুলশান ক্লাবে পারফর্ম করবেন। শাফিন বিনোদন প্রতিদিনকে বলেন, ‘গত প্রায় দুই যুগ ধরে বাজিয়ে যাচ্ছি। তবুও যেন একইভাবে দর্শক আমায় টানে। সামনে উন্মাতাল গান পাগলের সাথে সময় না কাটিয়ে তো নতুন বছর উদযাপন সম্ভব নয়।’ উল্লেখ্য, সর্বশেষ শাফিন আহমেদ ও মাইলস আমেরিকায় সফল কয়েকটি কনসার্ট শেষ করে নতুন বছরে আবারও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়া বিশ্ব ভালোবাসা দিবসে শাফিন আহমেদের জন্মদিন বলে এদিনের জন্য তার ভক্তদের উদ্দেশ্যে বিশেষ সারপ্রাইজ থাকবে বলে জানান তিনি।