তারকালাপ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২০:২০
জনপ্রিয় বিনোদনমূলক অনুষ্ঠান ‘তারকালাপ’ নতুন আঙ্গিকে শুরু হয়েছে। অনুষ্ঠানের গঠনগত দিক ও বিষয়বৈচিত্র্যে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। সপ্তাহের দুই দিনের বিনোদন নির্ভর এ অনুষ্ঠানের প্রতি পর্বে একজন তারকাশিল্পী অংশগ্রহণ করছেন। সঙ্গে থাকছেন একজন সংবাদিক। বিনোদন জগতের সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে এ অনুষ্ঠানে দীর্ঘ আলোচনা হচ্ছে। পাশাপাশি তারকাশিল্পীদের সঙ্গে সাংবাদিকদের পারষ্পরিক সম্পর্কের বিষয়গুলোকেও প্রাধান্য দেওয়া হচ্ছে। এ অনুষ্ঠানটি প্রতি শুক্র ও শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে আরটিভিতে প্রচার হচ্ছে। অনুষ্ঠানের আজকের পর্বে অতিথি হয়ে আসছেন দৈনিক যায়যায় দিনের বিনোদন সম্পাদক দীপংকর দিপক ও লাক্স-তারকা প্রসূন।