আফগানিস্তানে হামলায় ৪ পুলিশ নিহত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২০:৪৩
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে একটি পুলিশ ফাঁড়িতে বৃহস্পতিবার বিদ্রোহীদের হামলায় চার পুলিশ নিহত ও দু’জন আহত হয়েছে। ফাঁড়িতে থাকা তালেবানের প্রতি বিশ্বস্ত এক পুলিশ সদস্য হামলাকারীদের সহায়তা করেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় পুলিশের মুখপাত্র ফরিদ আহমাদ আইয়েল বলেন, হামলাকারীরা দক্ষিণাঞ্চলের উরুজগান প্রদেশের প্রত্যন্ত ত্রিনকোট জেলায় ভোরে ওই পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে কয়েক কর্মকর্তাকে হত্যা করে। এ সময় পুলিশ সদস্যরা ঘুমাচ্ছিলেন। ফাঁড়ির এক পুলিশ সদস্য বিদ্রোহীদের সঙ্গে পালিয়ে গেছে। তিনি তালেবানের চর এবং হামলাকারীদের সহায়তা করেছেন বলে ধারণা করা হচ্ছে।