শ্রীলংকাকে গতকাল শুক্রবার মেলবোর্নে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই ইনিংস ও ২০১ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে ৩০৪ রানে পিছিয়ে ছিল শ্রীলংকা । দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৪.২ ওভারে সাত উইকেটে ১০৩ রান তুলে শেষ হয় শ্রীলংকা। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিশেল জনসন এই টেস্টে ছয় উইকেট এবং ব্যাট করে ৯২ রান করে অপরাজিত ছিলেন। ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তার হাতে।
টেস্টে শ্রীলংকার অন্যতম বড় হার এটা। এর আগে কেপটাউন (২০০১) ও কলম্বোতে (১৯৯৩) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা ইনিংস ব্যবধানে হারে।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি সিডনিতে শুরু হবে আগামী বছর ৩ জানুয়ারি। মেলবোর্নে শ্রীলংকার সিরিজ বাঁচানোর আশা শেষ। এদিকে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান সাঙ্গাকারা (২৭*) আঙুলে চোট নিয়ে মাঠ ছাড়েন। জনসনের বলে আঘাতপ্রাপ্ত হন তিনি। অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে জানান সাঙ্গাকারাকে অস্ত্রোপচার করাতে হতে পারে। ফলে তৃতীয় টেস্ট এবং ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না দশ হাজারি ক্লাবের নতুন সদস্য সাঙ্গাকারা। এর আগে প্রথম ইনিংসে উইকেটরক্ষক প্রসন্ন জয়াবর্ধনেও আঙুলের ইনজুরিতে আক্রান্ত হন এই জনসনের বলেই।
শ্রীলংকা টস জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ১৫৬ রানে অলআউট হয়। অস্ট্রেলিয়া জবাবে ৪৬০ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে কাল শ্রীলংকা ১৩ রানে চার উইকেট হারিয়ে পরাজয়ের ক্ষণ গুনতে থাকে।
পঞ্চম উইকেট জুটি সাঙ্গাকারা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। লাঞ্চের পর সহ-অধিনায়ক ম্যাথিউস ৩৫ রানে জনসনের বলে বোল্ড হয়ে গেলে জয় আরো কাছে আসে অস্ট্রেলিয়ার।
ছয় ওভারের মধ্যেই চার উইকেট হারায় শ্রীলংকা। ফর্মে না থাকা মাহেলা জয়াবর্ধনে রানের খাতা খুলতে পারেননি। ওপেনার দিমুথ করুনারত্নে ইনিংসের তৃতীয় বলে দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হন ডেভিড ওয়ার্নার ও জনসনের নৈপুণ্যে।
ওপেনার তিলকারত্নে দিলশান পরের বলেই জনসনের শিকার হয়ে সাজঘরে ফেরেন। গত তিন বছর ধরে বিদেশের মাটিতে জ্বলে উঠতে পারছেন না জয়াবর্ধনে। জ্যাকসন বার্ডের বলে বোল্ড হন তিনি রানের খাতা না খুলেই। শ্রীলংকা এ সময় তিন রান তুলেছে এবং উইকেট হারিয়েছে তিনটি। জয়াবর্ধনে বিদেশের মাটিতে ২৬ ইনিংসে হাফ সেঞ্চুরির দেখা পাননি। থিলান সামারাবিরা এরপর এলবিডব্লিউ হন বার্ডের বলে এক রান করে।
এর আগে অস্ট্রেলিয়া তৃতীয় দিনে ৫.৪ ওভার ব্যাট করলে প্রথম ইনিংসের সংগ্রহ আরো বড় হয়। ১৫০ বল খেলে জনসন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি থেকে আট রান দূরে থেকে আউট হন।
স্কোর কার্ড
টস : শ্রীলংকা
শ্রীলংকা প্রথম ইনিংস ১৫৬
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস (আগের দিন অস্ট্রেলিয়া ৪৪০/৮)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস
কাওয়ান ক মাহেলা ব প্রসাদ ৩৬
ওয়ার্নার ক প্রসাদ ব ম্যাথিউস ৬২
হিউজ রান আউট (দিলশান/সাঙ্গাকারা) ১০
ওয়াটসন ক সামারাবিরা ব প্রসাদ ৮৩
ক্লার্ক ক মাহেলা ব এরাঙ্গা ১০৬
হাসি ক হেরাথ ব দিলশান ৩৪
ওয়েড ক এরাঙ্গা ব প্রসাদ ১
জনসন নট আউট ৯২
সিডল ক মাহেলা ব এরাঙ্গা ১৩
লিয়ন ক সাব (চান্দিমাল) ব ম্যাথিউস ১
বার্ড ব এরাঙ্গা ০
অতিরিক্ত (বাই ৯,লেগ বাই ৫,ওয়াইড ৬,নো ২) ২২
মোট (অলআউট,১৩৪.৪ ওভার) ৪৬০
উইকেট পতন : ১-৯৫ (ওয়ার্নার),২-১১৭(হিউজ),৩-১১৭ (কাওয়ান),৪-৩১১ (ক্লার্ক),৫-৩১৩(ওয়াটসন),৬-৩১৫(ওয়েড),৭-৩৭৬ (হাসি),৮-৪৩৪ (সিডল),৯-৪৫১(লিয়ন),১০-৪৬০(বার্ড)।
বোলিং : চানাকা ওয়ালেগেদারা ১৪.৪-৬-৩৮-০,সামিন্দা এরাঙ্গা ২৭-২-১০৯-৩,ধাম্মিকা প্রসাদ ২৬-২-১০৬-৩,অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৬-৩-৬০-২,রঙ্গনা হেরাথ ৩৯-৭-৯৫-০,তিলকারত্নে দিলশান ১২-১-৩৮-১।
শ্রীলংকা দ্বিতীয় ইনিংস
করুনারত্নে রান আউট (ওয়ার্নার/জনসন) ১
দিলশান ক কাওয়ান ব জনসন ০
সাঙ্গাকারা রিটায়ার্ড হার্ট ২৭
জয়াবর্ধনে ব বার্ড ০
সামারাবিরা এলবিডব্লিউ ব বার্ড ১
ম্যাথিউস ব জনসন ৩৫
প্রসাদ ক হিউজ ব লিয়ন ১৭
হেরাথ নট আউট ১১
এরাঙ্গা ক কাওয়ান ব সিডল ০
প্রসন্ন অ্যাবসেন্ট হার্ট -
ওয়ালেগেদারা অ্যাবসেন্ট হার্ট-
অতিরিক্ত (লেগ বাই ১০,নো ১) ১১
মোট (অলআউট,২৪.২ ওভার) ১০৩
উইকেট পতন : ১-১ (করুনারত্নে), ২-১ (দিলশান), ৩-৩ (জয়াবর্ধনে), ৪-১৩ (সামারাবিরা), ৪-৬২* (সাঙ্গাকারা রিটায়ার্ড হার্ট), ৫-৭৪ (ম্যাথিউস),৬-১০২ (প্রসাদ), ৭-১০৩ (এরাঙ্গা)
বোলিং : জনসন ৮-০-১৬-২,বার্ড ৯-১-২৯-২,সিডল ৫.২-০-৩২-১,লিয়ন ২-০-১৬-১।
ফল : অস্ট্রেলিয়া ইনিংস ও ২০১ রানে জয়ী
ম্যান অফ দ্য ম্যাচ : মিশেল জনসন
সিরিজ : তিন টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া ২-০ তে এগিয়ে।
