ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেড আজ মাঠে নামছে ওয়েস্ট ব্রুমউইচ অ্যালবিয়নের বিপক্ষে। এর আগে ঘুরে ফিরেই আসেছে গত ম্যাচের স্মৃতি। আর আরো ঘনীভূত হচ্ছে ফার্গুসন বিতর্ক।
বক্সিং ডেতে পিছিয়ে থেকেও নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের দল। ঘটনার শুরুটা হয় ডিফেন্ডার ইভান্সের নিজেদের জালে বল গড়ানো নিয়ে। অফ সাইডের বাঁশি বাজান লাইন্সম্যান জেক কলিন্স। তবে রেফারি মাইক ডিয়ানে তাকে বৈধ গোল বলেই ঘোষণা দেন। এই ঘটনার পর আর নিজেকে শান্ত রাখতে পারেননি ফার্গুসন। সাইড লাইনেই রেফারির সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
জয়ের দারুণ সুযোগ পেয়েও শেষ পর্যন্ত হারতে হয় নিউক্যাসল ইউনাইটেডকে। আর হারের পরই ফার্গুসনের উপর ক্ষোভ প্রকাশ করেন দলের কোচ অ্যালান পারডিউ। এমনকি ফার্গুসনকে শাস্তি দেয়ারও দাবি জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘রেফারিরা যে সকর সিদ্ধান্ত নেন তার কিছুটা প্রভাব মাঠেও দেখা যায়। এক্ষেত্রে মাঠে একজন কোচের আচরণ সংযত করা উচিত। কোচের কাজ রেফারির কাজে হস্তক্ষেপ করা নয়। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের এসব ব্যাপারে লক্ষ্য রাখা উচিত। যদিও প্রায়ই তারা নিজেদের দায়িত্বকে এড়িয়ে যায়।’
আজকের ম্যাচ
স্যান্ডারল্যান্ড - টটেনহ্যাম হটস্পার
অ্যাস্টন ভিলা - উইগান অ্যাথলেটিক
ফুলহ্যাম - সোয়ানসি সিটি
ম্যানচেস্টার ইউনাইটেড - ওয়েস্ট ব্রুমউইচ অ্যালবিয়ন
নরউইচ সিটি - ম্যানচেস্টার সিটি
রিডিং রয়্যালস - ওয়েস্টহ্যাম ইউনাইটেড
স্টোক সিটি - সাউদাম্পটন ইউনাইটেড
আর্সেনাল - নিউক্যাসল ইউনাইটেড
