ইয়ং টাইগার অনূর্ধ্ব- ১৪ ক্রিকেট লিগ

নোয়াখালীতে চট্টগ্রাম জেলা দল জয়ী

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২১:১২
নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে গতকাল শুক্রবার অনুষ্ঠিত ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৪ ক্রিকেট লিগ চট্টগ্রাম অঞ্চলের চতুর্থ দিনের খেলায় চট্টগ্রাম জেলা ৩ উইকেটে কক্সবাজার জেলা দলকে পরাজিত করে। কক্সবাজার জেলা দল প্রথমে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১১৬ রান করে। জবাবে চট্টগ্রাম জেলা দল ২৭.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান করে। চট্টগ্রাম দলের আদনান ৬.৫ ওভার বল করে ১১ রান দিয়ে ৪ উইকেট পান।