গলাকাটা পাসপোর্টে সৌদি আরব যাওয়ার প্রক্কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার ৬ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। কুয়েত এয়ারলাইন্সের সকাল ১১টার ফ্লাইটে যাত্রীছিল তারা। আটকৃতরা হচ্ছে লুত্ফর রহমান, স্বপন মিয়া, বেলায়েত হোসেন, আমান উল্লাহ, আহমেদ আলী ও আমিনুর রহমান ।
পুলিশ জানায়, আটককৃতরা দালাল চক্রের মাধ্যমে পাসপোর্টে ছবি পরিবর্তন করে সৌদি আরব যাওয়ার চেষ্টা করছিল। আনুষ্ঠানিকতা শেষ করে তারা ইমিগ্রেশনে আসে। এসময় গতিবিধি দেখে সন্দেহ হয়। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে নিজেদের পরিচয় ও পাসপোর্ট জাল তা নিশ্চিত করে। তাদের সবার ঠিকানা চট্টগ্রামে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে থানায় সোপর্দ করা হয়নি।
