জন্মদিন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:০২
এলিজা দুশকো :হলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী। ১৯৮০ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে ‘দ্যাট নাইট’ নামের চলচ্চিত্রের মধ্য দিয়ে হলিউডে ক্যারিয়ার শুরু করেন তিনি। এ পর্যন্ত প্রায় অর্ধশত ছবিতে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত ছবিগুলোর মধ্যে ‘দিস বয়েজ লাইফ’, ‘ট্রু লাইস’, ‘অ্যাঞ্জেল’, ‘দ্য কিস’, ‘নোবেল সন’, ‘সেক্স অ্যান্ড দ্য ব্রেকফাস্ট’, ‘দ্য বিগ ব্যাং থিওরি’, ‘দ্য গিল্ড’, ‘দ্য লিগ’ উল্লেখ্যযোগ্য। এমটিভি অ্যাওয়ার্ডসহ একাধিক আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন তিনি।