উপস্থাপনায় এলেন নাট্যকার ও সাহিত্যিক পলাশ মাহবুব।
বৈশাখী টেলিভিশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সংলাপের একটি পর্বের উপস্থাপনা করেছেন তিনি। বিষয় ‘টেলিভিশন ও বিনোদন সাংবাদিকতা’।
উপস্থাপনা প্রসঙ্গে পলাশ মাহবুব বলেন, ‘আসলে হুট করেই কাজটা হয়ে গেল। বলা যায় কাউকে না পাওয়াতেই আমাকে কাজটা করতে হয়েছে। তবে এ ব্যাপারে আমার বৈশাখীর সহকর্মীরা আমাকে সার্বিক সহযোগিতা ও সাহস দিয়েছেন। মূলত তাদের আগ্রহের কারণে কাজটা করা হলো।’ পলাশ মাহবুবের উপস্থাপনায় বিশেষ এই টক শো ‘টেলিভিশন ও বিনোদন সাংবাদিকতা’ অনুষ্ঠানটি গত শুক্রবার বিকেল ৪টায় বৈশাখী টেলিভিশনে প্রচার হয়।
