শুরুতে একাধিক বিজ্ঞাপন, তারপর ধারাবাহিক নাটক এবার চলচ্চিত্রের দিকে রওয়ানা হচ্ছেন তরুণ প্রতিভাবান মডেল-অভিনেতা নয়ন। টিভিসিতে অভিনয়ের সাফল্যেই ছোটপর্দায় একাধিক সিঙ্গেল নাটকে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি তিনি এটিএন বাংলার ‘জন্ডিস’ নামের একটি দীর্ঘ ধারাবাহিকসহ আরও একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। নয়ন মূলত ক্যারিয়ারটা শুরুই করতে চেয়েছিলেন চলচ্চিত্র দিয়ে। নতুন দুইটি চলচ্চিত্রে নয়ন কাজ করতে যাচ্ছেন। নয়ন বলেন, ‘আসলে আমার স্বপ্নই হচ্ছে ফিল্ম নিয়ে। ধারাবাহিকে বা বিজ্ঞাপনে অভিনয়টা মূলত নিজেকে দক্ষ করার জন্য। তবে আমি চলচ্চিত্রেই নিয়মিত কাজ করব।’
