মার্শালের সেঞ্চুরি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:৩৫
মাথা নাড়তে নাড়তে মাঠ থেকে বের হচ্ছেন মার্শাল আইয়ুব। ২৩৩ মিনিট উইকেটে থেকে ১২৫ রান করেছেন। দিন শেষে মার্শাল বলেন, ‘আরো বড় স্কোর করতে পারতাম। প্রায় দেড়শ’ রান হয়েছিল কিন্তু ভুল বোঝাবুঝির কারণে হল না’। দিনশেষে ওয়ালটন মধ্যাঞ্চল ৯ উইকেটে ৪৩৩ রান করে ইনিংস ডিক্লেয়ার করেছে ৯০ রানের লিড নিয়ে। দ্বিতীয় ইনিংস প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ৩১ রান তুলেছে এক উইকেট হারিয়ে। এখনো ৫৯ রানে পিছিয়ে আছে তারা। শামছুর রহমান শুভ’র বিদায়ের পর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে মার্শাল চতুর্থ উইকেটে ১৫২ রানের পার্টনারশীপ করেন। প্রথম শ্রেণীর ম্যাচে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। ইনিংসে তার ১৪টি চার ও দু’টি ছয় রয়েছে। সংক্ষিপ্ত স্কোর: প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস- ৩৪৩/১০ (জিয়া অপ:১৫২, কায়েস ৪২)। দ্বিতীয় ইনিংস- ৩১/১ (কায়েস ১২, রাব্বি ব্যাটিং ১২, রিয়াদ ১/৫)। ওয়ালটন মধ্যাঞ্চল প্রথম ইনিংস- ৪৩৩/৯ (ডিক্লেয়ার)- (মার্শাল ১২৫, রিয়াদ ৬৬, শামছুর ৮৪, মোশাররফ অপ: ৪৩, সানি ৩৬, নুরুল ২৭, সোহাগ ৪/১২৬, মুরাদ ২/৬৪, শাহাদাত ২/৬৮)। বগুড়ায় ড্র দেখছে দু’দল বগুড়ায় প্রথম ইনিংসে বিসিবি উত্তরাঞ্চলের চেয়ে ৩৫৬ রানে পিছিয়ে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। ৩য় দিন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১৪৩ রান। ম্যাচ নিশ্চিত ড্রয়ের পথেই এগিয়ে যাচ্ছে এটা বলাই যায়। সংক্ষিপ্ত স্কোর: বিসিবি উত্তরাঞ্চল, প্রথম ইনিংসঃ ৪৯৯/৬, জহুরুল ৭৯, ফরহাদ হোসেন ৬০, মুশফিকুর রহীম ৪৮, নাঈম ইসলাম ৮২, নাছির হোসেন ৯৩, ফরহাদ রেজা ৬৬* তাপস বৈশ্য ৪০/৩। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল- ১ম ইনিংসঃ ১৪৩/৪, মমিনুল ৫৪, অলক কাপালী ৪০*, সোহরাওয়ার্দী শুভ ৯/২।