মাহমুদুন্নবী উত্সবের উদ্যোক্তা দুই কন্যা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:৩৭
সিনিয়র কণ্ঠশিল্পীরা এখন রিয়েলিটি শো নিয়েই ব্যস্ত। তবে এক্ষেত্রে কিংবদন্তি শিল্পী মাহমুদুন্নবীর দুই কন্যা সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী আছেন দুটি রিয়েলিটি শো এর কাজে। সম্প্রতি রিয়েলিটি শোতে ব্যস্ততার পাশাপাশি বাবা মাহমুদুন্নবীর গান সংরক্ষণের কাজে দুই বোন আলাদা উদ্যোগ গ্রহণ করেছেন। বাবার গান সংরক্ষণের জন্য নিজেদের কণ্ঠে রেকর্ডসহ প্রতি বছর মাহমুদুন্নবী উত্সবের পরিকল্পনা নিয়েছেন এ পরিবার। এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘আমরা শুধু সন্তান হিসেবে নয় বরং মাহমুদুন্নবীর কালজয়ী গানগুলোর সংরক্ষণের কাজেই এই উদ্যোগ নিয়েছি। আশা করছি নতুন বছর থেকেই মাহমুদুন্নবীর এই উত্সব নিয়ে ছোট পরিসরে হলেও শুরু করতে চাই। কারণ গেল কয়েকবছর একাধিক রিয়েলিটি শোতেও অবধারিতভাবে ছেলেমেয়েরা বাবার গান গাইছে। অথচ প্রশ্ন করলে অনেকেই গানের মূল কারিগরের নাম জানে না। সেই আক্ষেপ থেকেই উদ্যোগ নিয়েছি তার এই অমর সৃষ্টি সংগ্রহের কাজে। আশা করছি সারাদেশে বাবার গানের ভক্তরা এই উদ্যোগকে সফল করে তুলবে।