চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির প্রতিনিধি সভা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:৩৯
শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির জাতীয় প্রতিনিধিসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম সম্পাদক হাবিবুর রহমান (সিরাজ), বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের মহাসচিব ডা. এম ইকবাল আর্সলান, বাংলাদেশ সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি সুরাইয়া আক্তার। সভায় সমিতির বর্তমান আহবায়ক কমিটির মেয়াদ আরো তিন মাসের জন্য বৃদ্ধি, সমিতির গঠনতন্ত্র পরিবর্তন- পরিবর্ধনসহ কয়েকটি বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।— প্রেস বিজ্ঞপ্তি