রবিবার
জাতীয়তাবাদী কৃষক দল: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠান, সকাল ১০টায়, চন্দ্রিমা উদ্যানে।
সিপিবি ও বাসদ: জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও ও বিক্ষোভ মিছিল কর্মসূচি, জাতীয় প্রেসক্লাবের সামনে, সকাল ১১টায়।
গণফোরাম: সিলেট কোর্ট পয়েন্ট চত্বরে বিকাল তিনটায় আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরী।
বাংলাদেশ পিস কাউন্সিল: মরহুম আব্দুল রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে, বিকাল তিনটায়।
মহিলা পরিষদ:জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন এক-তৃতীয়াংশ বৃদ্ধি, সরাসরি নির্বাচন এবং নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের দাবিতে সমাবেশ, বিকাল তিনটায়, কেন্দ্রীয় শহীদ মিনারে।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোট: জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান কর্মসূচি, সকাল ১১টায়।
