ক্যাপসন নিউজ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ১৯:৪৬
দেশ গার্মেন্টস লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকার আইডিইবিতে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভিদিয়া অমৃত খান। এতে ২০১১-২০১২ অর্থ বছরের জন্য ৭% নগদ লভাংশ অনুমোদন করা হয় ০০ রাজধানীর খিলক্ষেতে সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১২৯তম শাখার উদ্বোধন করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান শওকত আজিজ রাসেল ০০ সম্প্রতি তাকাফুল ইসলামী ইন্সুরেন্সের চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী মেসার্স এশিয়া কম্পোজিট মিলস লিমিটেডের ডেপুটি ম্যানেজার (অর্থ ও হিসাব) তিমির কুমার প্রামাণিকের নিকট তাদের অগ্নি বীমাদাবি বাবদ দুই কোটি পঞ্চাশ লাখ টাকার চেক হস্তান্তর করেন