আজ শেষ হচ্ছে ‘লং মার্চ’

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২০:৫২
বাংলাভিশনের ধারাবাহিক নাটক ‘লংমার্চ’-এর আজ শেষ পর্ব প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে। শেষ পর্বের গল্পে দেখা যাবে মোখলেছুর রহমান যে স্বপ্ন নিয়ে লংমার্চ গড়ে তুলেছিলেন নানাবিধ ষড়যন্ত্র আর ভুল মানুষের নেতৃত্বে সেটি ধ্বংস হয়ে যাচ্ছে, খবর পেয়ে তিনি আবারও ছুটে এসেছেন। সিদ্ধান্ত নিয়েছেন ভালো কাজের স্বপ্নকে এইভাবে মরে যেতে দিবেন না। লংমার্চের প্রকৃত প্রতিভাদের নিয়ে তিনি আবারও একটি নতুন লংমার্চে রওনা দিবেন। মজিদ মিয়া খুবই ভয়ে আছেন, বউ তাকে নতুন এই কাফেলায় যাওয়ার অনুমতি দিবেন কিনা। অ-প্রতিভা ফরিদা তার স্বভাব সুলভ ভঙ্গিতে ধান্ধা করছেন কীভাবে তিনিও নতুন লংমার্চে যেতে পারেন।