নতুন বছরের ‘মাকড়সা’

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২০:৫৩
নতুন বছরের প্রথম ধারাবাহিক নাটক নিয়ে আসছে আরটিভি। বছরের প্রথম দিন অর্থাত্ আগামীকাল থেকে আরটিভিতে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘মাকড়সা’। রেজাউর রহমান রিজভীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন শেখ সেলিম। নাটকটি ১ জানুয়ারি থেকে সপ্তাহের সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে। নাটকটিতে অভিনয় করেছেন প্রায় অর্ধশতাধিক অভিনয়শিল্পী। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, ফারাহ রুমা, নোভা, লামিয়া মিমো, নিলয়, মিশু সাব্বির, ইলোরা গহর, শর্মিলী আহমেদ, রহমত আলী, মাসুদ আলী খান প্রমুখ। নাটকটি সম্পর্কে নাট্যকার রেজাউর রহমান রিজভী বলেন, ‘হাস্য-রসাত্মক এই নাটকে শহরাঞ্চলের ভাড়াটিয়াদের সঙ্গে বাড়িয়ালাদের আন্তঃসম্পর্ক তুলে ধরা হয়েছে। এ ছাড়া রাজনীতির প্রভাবে দল-বদলের খেলা ও প্রেম-ভালোবাসার বর্তমান রূপ নাটকের কাহিনীতে উঠে আসবে।’