দেশের অধিকাংশ ব্যান্ড ও তারকা শিল্পীরা সারারাত গান গেয়ে স্বাগত জানাবে ২ ০ ১ ৩

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:০৩
আজকের রাত মূলত ব্যান্ড তারকাদের। দেশের প্রায় সকল ব্যান্ড দলই বিভিন্ন কনসার্টে নিজেদের ভক্ত-শ্রোতাদের মাতাতে নির্ঘুম উত্সবমুখর রাত কাটাবেন। এর ভেতর দেশ সেরা ব্যান্ডদল জেমসের নগরবাউল থাকছেন একাধিক কনসার্ট ও লাইভে। জেমস আজ বিকেলে আর্মি স্টেডিয়াম, তারপর দেশ টিভির লাইভ শো, রাতে ক্যান্টনমেন্ট মাঠে কনসার্ট এবং মধ্যরাতে চ্যানেল নাইনের লাইভ শো। শুধু জেমস নয়, দেশের অন্যান্য ব্যান্ডদলও আজ মাতাবেন রাতভর। ব্যান্ডদল মাইলস, আর্টসেল, শিরোনামহীন, হাসান, সোলসসহ দেশের শীর্ষস্থানীয় ব্যান্ডদলগুলো পারফর্ম করবেন আজ।