থার্টিফার্স্ট ও বিপিএল নিয়ে বর্ণাঢ্য আয়োজন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:০৩
আজ বছরের শেষ দিন, বহুল প্রতীক্ষিত থার্টিফার্স্ট। গুরুত্বপূর্ণ এ ক্ষণটি স্মরণীয় করে রাখতে ওইদিন নতুন বছরের কাউন্ট ডাউন, নাচ-গানসহ বিচিত্র বিনোদন সহযোগে এক বিশাল আয়োজন করেছে রাউডি ইভেন্টস্। এই আয়োজনে আজ রাত ১২টায় জিরো আওয়ারে রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে পুরাতন বছরের বিদায় এবং নতুন বছরের জাঁকজমকপূর্ণ আবাহন। আগামী মাসের মাঝামাঝি মহাসমারোহে শুরু হতে যাওয়া বিপিএল টুর্নামেন্টের টিকিট বিপণনের শুরু উপলক্ষে আজ শুরু হচ্ছে এন্ট্রি। পাশাপাশি দেশ-বিদেশের খ্যাতিমান পারফর্মারদের পরিবেশনায় থাকছে মনমাতানো ফ্যাশন শো, জাজ অ্যান্ড ব্লুজ লাইভ, ডিজে পারফর্মেন্স। বিপিএল-এর পার্টনার হিসেবে রয়েছে অ্যাকটিভ সার্ভিসেস, গীতাঞ্জলি, দৈনিক ইত্তেফাক, রেডিও টুডে এবং চ্যানেল নাইন।